হোম অন্যান্যসারাদেশ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মনিরামপুর থানা পুলিশের আলোচনা সভা ও র‌্যালি

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :

‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ স্লোগানে বাঙালির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মনিরামপুর থানা পুলিশের আয়োজনে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপত্বি করেন থানার অফিসার ইনচার্জ নূর-ই আলম সিদ্দীকি।

মনিরামপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল আলিমের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, ওসি তদন্ত গাজী মাহবুব রহমান, নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আতিকুজ্জামান, ঢাকুরিয়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী গাজী প্রমুখ।

এর আগে একটি আনন্দ র‌্যালি থানা ভবন সামনে থেকে বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে শেষ হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন