মোস্তফা কামাল, নড়াইল :
আগামী ২ নভেম্বর নড়াইলের লোহাগড়া পৌরসভায় ইভিএমএ নির্বাচন উপলক্ষে মগভোটিং অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের সয়ংক্রীয় পদ্ধতির এ ভোট আয়োজন সম্পর্কে ভোটারদের দক্ষকরে তুলতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভার ১১টি কেন্দ্রে একযোগে মগভোটিং অনুষ্ঠিত হয়।
নতুন এ ভোট পদ্ধতির সঙ্গে পরিচিত হতে ভোটরদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ভোটে অংশ নিতে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নানা বয়সের ভোটার উপস্থিত হন। জেলা নির্বাচন কর্মকতা ও রির্টানিং অফিসার মোঃ ওয়ালিউউল্লাহ কেন্দ্রে কেন্দ্রে ঘুরে মগভোটিং পর্যবেক্ষণ করেন।
দায়িত্বরত ভোট গ্রহন কর্মকর্তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ইভিএম ভোট প্রয়োগ পদ্ধতি সম্পর্কে ভোটরদের অবহিত করেন। ভোটাররাও আগ্রহের সঙ্গে ইভিএম এর খুঁটিনাটি সম্পর্কে জেনে নতুন এ পদ্ধতি সম্পর্কে সন্তোষ্টীর কথা জানান। লোহাগড়া পৌর নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ ও সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন ৪০জন। পৌরসভার মোট ভোটার ২৩হাজার ৭৩৭জন । লোহাগড়া পৌরসভায় প্রথমবারের ইভিএমএ ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
