হোম অন্যান্যসারাদেশ নড়াইলের চিরচেনা মাঠে ঘাম ঝরালেন মাশরাফি

নড়াইল অফিস :

বিপিএল কে সামনে রেখে কঠোর অনুশীলন করছেন চার বার বিপিএল শিরোপা জয়ী নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজা। নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত অনুশীলন করছেন তিনি। ২৮ ডিসেম্বর (বুধবার) সকালে ম্যাশের নিজ এলাকা নড়াইল শহরের বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ঘাম ঝরান তিনি।

সোমবার গভীর রাতে ঢাকা থেকে নিজ শহর নড়াইলে আসেন এই ক্রিকেট তারকা। নিয়মিত ব্যায়াম করার অংশ হিসেবে মঙ্গলবার কুয়াশা ঢাকা সকালে ছুটে যান শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে। সেখানে তিনি বেশ কিছু সময় অনুশীলন করেন। মাশরাফি নড়াইল স্টেডিয়াম পাড়ায় এসেছে এমন খবর ছড়িয়ে পড়ে বাতাসের বেগে। ম্যাশকে দেখার জন্য ছুটে আসেন নড়াইলের ক্ষুদে ক্রিকেট প্রেমীরা। পরে মাশরাফি নড়াইলের অনুর্ধ ১৬ ক্রিকেট দলের সদস্যদের সাথে বেশ কিছুক্ষন সময় কাটান,তাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন নির্দেশনামূলক পরামর্শ দেন। পরে নড়াইলের এই সংসদ সদস্য সাংবাদিকদের সাথে কথা বলেন।এ সময় প্রিয় ম্যাশকে কাছে পেয়ে উজ্জীবিত ক্রিকেট কোচ,ক্রিড়া সংগঠক, খোলয়ারা।

ক্রিকেট কোচ সৈয়দ তৌহিদ তুহিন বলেন,মাশরাফি ক্ষুদে খেলোয়ারড়দের সাথে অনেকক্ষন কথা বলেছেন,নানা বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন এতে খেলোয়ারা উপকৃত হবে।

দেশসেরা ক্যাপ্টেন মাশরাফি বলেন,নড়াইলে একটি জিমনেশিয়াম,একটি ইনডোর স্টেডিযাম হবে। আমি ক্রিকেট নিয়েই আছি। সামনে বি পি এল তাই নিজের প্রস্তুতি নিলাম,অনুর্ধ ১৬ দলের খেলোয়াড় দের সাথে কথা বললাম। নড়াইলের ক্রিড়াঅঙ্গনকে কয়েকটি সেক্টর আছে সব কিছুতো আমি একা করতে পারবোনা। কোচ এবং যারা ক্রিড়াঙ্গনে দায়িত্বে আছেন উনারা চেষ্ঠা করছেন । চেষ্ঠাকে আরো ত্বারান্বিত করা, যেভাবে হেল্প করতে পারি আমার পজিশন থেকে যতটুকু সম্ভব হয় আমি চেষ্ঠা করছি। এছাড়া বিভিন্ন ভাবে উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে। বিপিএল এর প্রস্তুতি চলছে। বাংলাদেশের অনেক পেলেয়ার বিপিএল এর সাথে জড়িত, যেহতু বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচ চলছিল তারা টেস্ট ম্যাচের জন্য ব্যাস্ত ছিল । আশা করছি আগামী ২ তারিখ থেকে অনুশীলন শুরু হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন