হোম অন্যান্যসারাদেশ নড়াইলের চিত্রা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা

 

নড়াইল অফিস :

নড়াইলের রূপগঞ্জ এলাকায় চিত্রা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা শনিবার সকালে ভাঙ্গন কবলিত এই এলাকা পরিদর্শন করেন। । ভাঙ্গনে ফলে রূপগঞ্জের এই এলাকায় এর মধ্যে গাছপালা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

এছাড়া কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে। এরফলে নদী তীরবর্তী রূপগঞ্জ বাজার হুমকির মুখে রয়েছে।

এলাকাবাসী জানান, গত ১৫ ডিসেম্বর দুপুর থেকে শহরের রূপগঞ্জ নাট্য সংস্থা ও মিতালী সংঘের পূর্ব পার্শ্বে প্রায় ১শ গজ এলাকায় মেহগিনি, রেইনট্রি, আমসহ ১০টি গাছ নদী গর্ভে বিলীন হয়। এর এক মাস পূর্বে এ স্থানের ৫শ মিটার উত্তরে নড়াইল ভিক্টোরিয়া কলেজের পার্শ্বে নির্মিত হওয়া মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের পূর্ব পার্শ্বে এবং বিনাপনি বিশ্বাসের বাড়ির বেশ কিছু জায়গা ও ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারী মাসে বিনাপানি বিশ্বাসের ও ভিক্টোরিয়া কলেজের ২টি ঘর ও ২০টি গাছ নদী গর্ভে বিলীন হয়।

নড়াইল পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রূপগঞ্জ নাট্য সংস্থা এলাকার বাসিন্দা কল্যান মুখাজ্জী জানান, নদীর পূর্ব প্রান্তে কয়েক’শ মিটার জুড়ে নতুন চর তৈরি হওয়ায় নদীর পানি প্রবাহ পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এ প্রান্তে পানির চাপ বেশী থাকায় বিভিন্ন সময়ে নদী ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। পূর্ব প্রান্তে সৃষ্টি হওয়া চর না কাটলে পশ্চিম প্রাস্তের ভাঙ্গন ঠেকানো সম্ভব হবে না।

এ ব্যাপারে নড়াইল পানি উন্নয়ন বোডের উপ-বিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেছিলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে তাৎক্ষনিকভাবে কয়েক হাজার হাজার জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙ্গণ বন্ধ করতে হবে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।

ভাঙ্গন পরিদর্শন কালে সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা নড়াইল পানি উন্নয়ন বোডের কর্তৃপক্ষকে ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন