হোম অন্যান্যসারাদেশ নড়াইলে শোক দিবস উপলক্ষে শিশুদের দীর্ঘকায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল অফিস :

নড়াইলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার পক্ষ থেকে দীর্ঘকার ক্যানভাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

২৬ আগস্ট শুক্রবার সকালে শহরের মাছিমদিয়ায় এস এম সুলতানের শিশুসর্গ ভবনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৩০ফুট দৈঘের বিশাল ক্যানভাসে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যতিক্রমি এ আয়োজনে নানা বয়সের মোট ৬০জন ক্ষুদে প্রতিযোগি নির্ধারিত ২ঘন্টার প্রতিযোগিতায় অংশ নেয়। সবাই একত্রে ছবি আঁকায় অংশ নিয়ে রংতুলির বর্ণিল ছটায় দীর্ঘকায় ক্যানভাস রাঙ্গিয়ে তুললেও প্রত্যেকের উপজিব্য ছিল ভিন্ন। তাদের চিত্রকলার ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারোবা প্রিয় শিল্পী সুলতান, কারো নদী বেষ্ঠিত গ্রাম, ফুল, ফসল কারো বা প্রকৃতি। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে শিশুরা ছিল উচ্ছসিত। এস এম সুলতানের মতো বড়ো ক্যানভাসে ছবি আঁকায় শিশুদের পারদর্শী করে তুলতে এই আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান। তিনটি গ্রুপে নয়জন শিশুশিল্পীকে পুরস্কৃত করা হয়। শিশু থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এস এম সুলতান স্মৃতিসংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম বিশেষ অতিথি ছিলেন-সহকারী কমিশনার শিবু দাস, চিত্রশিল্পী বলদেব অধিকারী, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব লিটু, প্রশান্ত সরকার, সুলতান স্মৃতিসংগ্রহশালার সহকারী কিটউরেটর মেহেদী হাসান রানা, শিশুস্বর্গের প্রশিক্ষক চিত্রশিল্পী সমীর মজুমদার, নয়ন বৈদ্যসহ অনেকে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন