হোম ফিচার নড়াইলে মিলাদের তবারক নিয়ে আ.লীগের দু পক্ষের সংঘর্ষ আহত ৪ জন

নড়াইল অফিস :

নড়াইলে মিলাদের তবারক নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেসবকলীগের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে আরেক পক্ষ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার পরে জেলা আ.লীগ কার্যালয়ের সিড়িতে এই সংঘর্ষ বাধে। সংঘর্ষে ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবলীগ সভাপতি রিয়াজুল ইসলাম সজল কে ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

এছাড়া স্বেচ্ছাসেবকলীগ কর্মী তৌহিদুর রহমান সাগর,মো.ফারুক হোসেন ও নাহিদ হোসেন গুরুতর আহত হয়। আহতরা সবাই নড়াইল সদর হাসপাতালে ভর্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে,সন্ধ্যায় জেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক ও পৌর মেয়র আঞ্জুমান আরার স্বামী সিদ্দিকুর রহমান এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়। মিলাদ শেষে তবারক নিয়ে জেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক বোরহান উদ্দিনের সাথে ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবলীগ সভাপতি রিয়াজুল ইসলাম সজল এর কথা কাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। পরে রিয়াজুল ইসলাম সজল কে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এসময় ছাত্রলীগের একটি অংশ সংঘর্ষে জড়িয়ে আরো কয়েকজনকে আহত করে।

নড়াইলের পৌর মেয়র ও জেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনজুমান আরা ৪ জন আহতের কথা স্বীকার করলেও মিলাদের তবারকের বিষয়ে অস্বিকার করে ঘটনায় কারা জড়িত বলতে রাজী হননি।

নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.মো.শামীমূর রহমান বলেন,আহতরা সকলেই চিকিৎসাধীন আছে। তথ্য পুলিশ চাইলে দেয়া হবে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন