হোম অন্যান্যসারাদেশ নড়াইলে মামলার স্বাক্ষ্য দেওয়া থেকে নিবৃত করতে স্বাক্ষীর বাবাকে কুপিয়ে যখম

নড়াইল অফিস :

নড়াইলে মামলার স্বাক্ষ্য দেওয়া থেকে নিবৃত করতে স্বাক্ষীর বৃদ্ধ বাবাকে কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে। হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে। শনিবার বিকেলে কালিয়া উপজেলার কালডাঙ্গা গ্রামে এ ঘটনার শিকার বৃদ্ধ ওলিয়ার হোসেনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী স্বজনরা জানায়, ওলিয়ার হোসেন ২০১৭সালে বনগ্রামে সংঘোঠিত আজমল হত্যা মামলার স্বাক্ষী নবীর হোসেনের বাবা। ঐ হত্যা মামলার আসামীরা সম্প্রতি নবীরকে মামলায় স্বাক্ষ্য দেয়া থেকে বিরত থাকতে সে ও তার পরিবার পরিজনের উপর হামলার হুমকি দিয়ে আসছিল। এর এক পর্যায়ে বৃদ্ধ ওলিয়ার হোসেন শনিবার আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে আজমল হত্যার আসামী মশিয়ার মোল্যার নেতৃত্বে তাকে কুপিয়ে যখম করা হয়।

এ সময় তার আর্ত চিৎকারে স্বজন ও আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। হামলা তার দুই পা ভেঙে যাওয়ার আশঙ্কা করছে চিকিৎসক। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে পুলিশ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন