নড়াইল অফিস :
বিভিন্ন দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েসন (ফারিয়া)। মঙ্গলবার দুপুরে নড়াইল সদর হাসপাতালের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য দেন, ফারিয়ার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সরদার কামাল হোসেন, জেলা সভাপতি সেলিম আজাদ, সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম রিপন প্রমূখ।
বক্তারা ওষুধ কোম্পানিগুলো থেকে কথায় কথায় কর্মী ছাটায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সমঞ্জস্য রেখে বেতন ও টিএ/ ডিএ বৃদ্ধি এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকুরীর সুনির্দিষ্ট নিতিমালা প্রণয়নের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। এসময় বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
