নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তির ঘটনায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা।
শনিবার (১৬ জুলাই) বিকেলে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেন। এবং ক্ষতিগ্রস্ত মন্দির মোরামতের কাজ শুরু করিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চের্য়াযমান সিকদার আব্দুল হান্নান রুনুসহ প্রশাসনের কর্মকর্তারা।
