নড়াইল অফিস :
নড়াইলে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ১ সেপ্টেমবর সকালে নড়াইল শহরে পৃথক পৃথক কর্মসুচি পালন করে। কর্মসুচির মধ্যে ছিল প্রবিত্র কোরআন তেলয়াত,গীতাপাঠ,র্যালী,আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপির একটি অংশ নড়াইল ফেরিঘাট চত্বরে অপর একটি অংশ শহরের আলাদাৎপুর গ্রামে অনুষ্ঠানের আয়োজন করে ।
ফেরিঘাট চত্বরে আলোচনা সভায় সভাপত্বি করেন, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, অনুষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য দেন,সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তফিজুর রহমান আলেক, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদ মাহাবুব মোর্সেদ জাফল, আলী হোসেন, পৌরবিএনপির যুগ্ম আহবায়ক তেলায়েত হোসেন,কৃষক নেতা নবীর হোসেন,যুবদল সভাপতি মশিয়ার রহমান প্রমুখ।
অপরদিকে আলাদাৎপুরে জেলা বিএনপির সহসভাপতি জুলফিকার আলীর বাসভবন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক মোঃ আজিজার রহমান । বক্তব্য দেন জেলা বিএনপিার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভি জজ, বিএনপি নেতা শেখ ফারুক আশিক, মোঃ টিপু সুলতার, ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমুখ।
