হোম ফিচার নড়াইলে পলাশের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নড়াইল অফিস :

সন্তানকে ক্যাডেট কলেজে পড়ানো স্বপ্ন ছিল নড়াইলে নৃশংস হত্যাকান্ডের শিকার যুবলীগ নেতা, ফল ব্যবসায়ী পলাশ মাহমুদের। ইচ্ছা ছিল মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার। ঘাতকের ধারালো অস্ত্র মুহুর্তে কেড়ে নিল ১মাসের সন্তান জাহিনকে নিয়ে বাবা পলাশের সব স্বপ্ন।

পলাশের অকাল মৃত্যৃতে দুধের সন্তানকে নিয়ে আগামীর ভাবনায় দিশেহারা পলাশের স্ত্রী জেরিন সংবাদ সম্মেলনে তাদের সন্তানকে ঘিরে স্বামীর নানা স্বপ্নের কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি জানান, স্বামীর খুনিদের হুমকির মুখে চরম আতঙ্কে দিন যাপনের কথা।

শনিবার (৩০অক্টোবর) বিকেলে লোহাগড়া উপজেলার চরমল্লীকপুরে নিজেদের গ্রামে বাড়িতে নিহত পলাশের স্বজনরা খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন।

এ সময় তারা জানান, পলাশ এলাকার শাহিদুল, শরিফুল, রাশেদ মোল্যা, সজিব ও তাদের সহযোগিদের নানা অন্যায় অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাদের পথেরকাটা সরাতে পলাশকে হত্যার ষড়যন্ত্র করে। সে অনুযায়ী ২৫অক্টোবর রাতে দাওয়াত খাওয়ার কথা বলে কৌশলে ডেকে নিয়ে খুনিরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা ঘটায়।

এ হত্যায় মামলা হলেও আজো কোন আসামী আটক না হওয়ায় খুনিরা বেপরোয়া হয়ে উঠেছে, তারা প্রতিনিয়ত পলাশের পরিবারকে মামলা তুলে নিতে নানা হুমকি দিচ্ছে। খুনিদের অব্যাহত হুমকির মুখে পরিবার পরিজনসহ চরম নিরাপত্তা হীনতায় দিন কাটছে বলে অসহায় পরিবারটি প্রশাসনের নিকট নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে নিহত পলাশের বাবা ফারুকুল ইসলাম খোকন, মা পলি বেগম, স্ত্রী জেরিন আক্তারসহ পরিবারের অন্যারা উপস্থিত ছিলেন।

পলাশ হত্যাকান্ডে নিহতের মা পলি বেগম বাদি হয়ে সজিব, রাশেদ মোল্যা, শাহিদুল, শরিফুলসহ ২২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন