নড়াইল অফিস :
আন্তর্জাতিক বর্ন বৈষম্য বিলোপ দিবসে নড়াইলে ১০ দফা দাবীতে দলিত ওহরিজন সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২১ মার্চ) দুপরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে ১০ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ সমাবেশে দলিত সম্প্রদায়ের সাথে একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিটুল কুন্ডু সহ বেশ কয়েকজন।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য সচীব বিশ্বাস কুমার,খুলনা বিভাগের সভাপতি সুব্রত দাস,নড়াইলের সভাপতি রবি দাস,সাধারন সম্পাদক রবেন বিশ্বাস ও জেলা দলিত ও হরিজন সম্প্রদায়ের সভাপতি সুমন কুমার দাস।পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন দলিত নেতৃবৃন্দ।
