নড়াইল অফিস :
নড়াইলে ট্রলি ও মোটসাইকেল মুখোমুখী সংঘর্ষে কলেজ ও স্কুল পড়ুয়া ২ ছাত্র গ্ররুতর আহত হয়েছে। কালিয়া উপজেলার নড়াগাতী থানার কালিয়া-বড়দিয়া সড়কের শুড়িগাতী নামক স্থানে এই ঘটনা ঘটে।
বালি বোঝাই একটি ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দু’জন গুরুতর আহত হয়। তারা হলো-বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের ছাত্র ছাব্বির খান (১৭) ও দি পাটনা একাডেমীর ছাত্র সাজেদুল শেখ (১৫)। শুক্রবার বিকেল এ দূর্ঘটনা ঘটে। আহত ছাব্বির খান নড়াগাতী থানার রামপুর গ্রামের টিক্কা খানের ছেলে ও সাজেদুল শেখ একই গ্রামের শাহীন শেখের ছেলে।
জানা যায়, উপজেলার শুড়িগাতী গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম সুলতান শিকদারের বাড়ীর সন্নিকটে কালিয়া-বড়দিয়া সড়কের দক্ষিন দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রলির সাথে বড়দিয়া থেকে আসা দুই যুবকের মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হলে ছাব্বির ও সাজেদুল অনেক দুর ছিটকে পড়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
