নড়াইল অফিস :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নড়াইল স্বারকলিপি প্রদান করা হয়েছে । ২২ মার্চ দুপুরে জেলা বিএনপির উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) মোঃ ফকরুল হাসানের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপি প্রদান করার সময় পুলিশী বাধার সম্মুখিন হয়। পরে শর্ত সাপেক্ষে স্বারকলিপি প্রদান করতে দেয়া হয়। এ সময় নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলী,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল,জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ ফারুক আশিক,নড়াইল পৌর বিএনপির আহবায়ক আজিজার রহমান,সদস্য সচিব রেজাউল খবির রেজা,বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব,জেলা ছাত্রদল সভাপতি মোঃফরিদ হোসেন বিশ্বাস,সহ-সভাপতি তৈয়বুর ইসলাম লেমন,পৌর যুবদলের আহবায়ক জাবেদুল হক জনি,সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী,সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক লিয়ন সিকদার,শিমুল খান,স্বপন,আজিম শেখ উপস্থিত ছিলেন।
