হোম অন্যান্যসারাদেশ নড়াইলে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে

নড়াইল অফিস :

নড়াইলে দিনব্যাপি জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে । জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় এ প্রতিযোগিতার বাস্তবায়ন করে। এ উপলক্ষে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে প্রতিযোগিতা উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠিত হয় ।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফকরুল হাসান,নড়াইল সরকারি বালিকা উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসন প্রমুখ। বিভিন্ন ইভেন্টে নড়াইল জেলা মাধ্যমিক স্কুল কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনের কেরাত, হামদ/নাত,রচনা,নাচ,সংগীত, ,ইংরেজী রচনা, ইংরেজি বক্তব্যসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন