নড়াইল অফিস :
নড়াইলে জাতীয় প্রোগ্রামের অংশ হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অংশ গ্রহনে জাতীয় ক্রীড়া দাবা খেলার প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে নড়াইলে (৪ জুলাই) সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত জাতীয় দাবা খেলা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান।
এরা হলেন নড়াইল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শিব শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শিব শংকর প্রাথমিক বিদ্যালয়, পৌর মাধ্যমিক বিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
ভার্চুয়াল বাংলাদেশ দাবা ফেডারশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের প্রধান ড. বেনজীর আহমেদ পিপিএম (বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নড়াইল থেকে জেলা পুলিশ সুপার ও সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় পিপি এম (বার) সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন উদ্বোধন অনুষ্ঠানে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিস কামরুজ্জামান,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমান, ভিসি স্কুলের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা দিলিপ বাবু, সহ সুশীল সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহন কারী শিক্ষক সুধী বৃন্দ।
