হোম অন্যান্যসারাদেশ নড়াইলে ছাগল চুরির অভিযোগে দুই শিশু কে গাছে বেধে নির্যাতন

নড়াইল অফিস :

নড়াইলে ছাগল চুরির অপরাধে দুই শিশু কে গাছের সাথে বেধে অমানবিক নির্যাতন অভিযোগ উটেছে । গত মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই দুই শিশুরা হলেন উপজেলার পদ্দবিলা গ্রামের আসাদের ছেলে আজিজুর (১৩) এবং সারুলিয়া গ্রামের বিল্লাল শিকদারের ছেলে জয় শিকদার (১৪)। ওই দুই শিশু নির্যাতনের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,ওইদিন দুপুরে উপজেলার এড়েন্দা গ্রামের জহুর শেখ এর স্ত্রী দোলেনা বেগমের ২ টি ছাগল আজিজুর ও জয় চুরি করে পালানোর চেষ্টা করছিল এমন অভিযোগের ভিত্তিতে ওই দুই শিশু কে গাছের সাথে বেধে ওই পরিবারের লোক সহ স্থানীয় লোকজন বেধড়ক মারধর করে এবং পরে চুরির অভিযোগে তাদের পুলিশে দেয়া হয়।

পরদিন বুধবার ওই দুই শিশুর বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ না থাকায় লোহাগড়া থানা পুলিশ তাদের অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়। এরপর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শিশু আজিজুর এর পিতা বাদি হয়ে ৫ জন কে আসামী ও অজ্ঞাত আরো ৩/৪ জন কে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ৩ জন কে গ্রেফতার করে।

ভুক্তভোগী আজিজুর এর পিতা বলেন,আমার ছেলেকে বিনা অপরাধে ওরা গাছের সাথে বেধে মেরেছে আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠু বিচার চাই। শিশু আজিজুর কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন আমি ছাগল চুরি করিনাই তারপর ও ওরা আমাকে এবং জয় কে গাছের সাথে বেধে অনেক মেরেছে। অপর শিশু জয় বলেন আমাকে মেরে আমার হাতের আঙুল ভেংগে দিছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিশু আজিজুর এর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন মামলা দায়েরের পর ৩ জন কে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন