হোম অন্যান্যসারাদেশ নড়াইলে গোপন বৈঠকের সময় আটককৃত থানা জামায়াতের আমীরসহ দলের ৫ নেতাকে জেলহাযতে পাঠিয়েছেন আদালত

নড়াইল অফিস :

নড়াইলের নড়াগাতীতে গোপন বৈঠকের সময় আটককৃত থানা জামায়াতের আমীরসহ দলের ৫ নেতাকে জেলহাযতে পাঠিয়েছেন আদালত। বুধবার(৫মে) বিকেলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হেলাল উদ্দিন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে জামাতের ঐ ৫জনকে মঙ্গলবার বিকালে টোনা গ্রাম থেকে গোপনে সংবাদ পেয়ে বিপুল সংখ্যক সাংগঠনিক বাইপত্র, লিফলেট, কম্পিউটারসহ পুলিশ আটক করে।

পুলিশ জানায়, নড়াগাতী থানা জামায়াতের আমীর মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে টোনা গ্রামে বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামায়াত নেতা এম এইচ বাহাউদ্দীনের বাড়িতে জামায়াতের নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান নামে। অভিযানকালে পুলিশ বাড়ির মালিক অধ্যক্ষ বাহাউদ্দীন, নড়াগাতী থানা জামায়াতের আমীর মোঃ আলমগীর হোসেন, জেলা জামায়াতের রোকন আবু বক্করসহ মোট ৫জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ সেখানে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান সাংগঠনিক বই, চাঁদার রশিদ, নগদ অর্থ, কম্পিউটার উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষে ক্ষমতা আইনে মামলা দায়ের করে বুধবার আদালতে তোলা হলে আদালত অভিযুক্তদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন