হোম ফিচার নড়াইলে ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালের মালিকদের সাথে মতবিনিময় সভায় সিভিল সার্জন ক্লিনিক থেকে বাসভবন আলাদা করতে বললেন

নড়াইল অফিস :

ভালো সাস্থ্য সেবা নিশ্চিত করতে বাসভবন থেকে ক্লিনিক, হাসপাতালের ব্যবসা প্রতিষ্ঠান আলাদা করতে বললেন সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার। ২ সেপ্টেমম্বর বৃহস্পতিবার দুপুরে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন নড়াইলে বেশিরভাগ ক্লিনিক ও বাসা একসাথে রেখে সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেটা আপত্তিকর এবংং সেবার মান নিয়ে প্রশ্ন ওঠে। তিনি আরো বলেন বেশির ভাগ ক্লিনিক,হাসপাতালের ব্যবসা প্রতিষ্ঠানে রুগি রেজিষ্টার,ওটি রেজিষ্টার নাই। আমি চাই এসকল প্রতিষ্ঠানে সকল প্রকার নিয়ম মেনে সেবা কার্য্যক্রম পরিচালনা করুক।

প্রাইভেট হাসপাতাল,ক্লিনিক,ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নড়াইলের সভাপতি বিদ্যুৎ কুমার সান্ন্যালের সভাপতিত্বে বক্তব্য দেন, নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, লোহাগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাহাবুর রহমান, এসোসিয়েশনের সাধারন সম্পাদক এস,এম সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি মোঃ তরিকুল ইসলাম প্রমূখ।

সভায় জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল,ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন