নড়াইল অফিস :
নড়াইল সদরের সদ্য সমাপ্ত সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত স্কুল দপ্তরি। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে ঘটনার পর সদর উপজেলার বড়গাতী এলাকায় হামলার শিকার মোঃ মিছকাত হোসেন নামে ঐ ভূক্তভোগীকে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
ভূক্তভোগী গোবরা মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি মিশকাত হোসেন এর অভিযোগ, সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপক্ষে অবস্থান নেয়ায় আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী চেয়ারম্যন পদপ্রার্থী উজ্জল শেখের লোকজনের রোষানোলে পড়েন । এরই জেরে প্রতিপক্ষের লোকজনের অব্যাহত হুমকির মুখে প্রান বাঁচাতে পুলিশের দ্বারস্ত হয়ে ৭ডিসেম্বর থানায় জিডি করেন তিনি।
মিশকাত তার স্বজনদের অভিযোগ তার আবেদনের বিষয়ে পুলিশ কোন পদক্ষেপ না নেয়ায় পরিনতিতে হামলার শিকার হতে হলো তাকে। মঙ্গলবার সন্ধার পরে সুযোগ বুঝে বড়গতি বাজারে¡ দুর্বৃত্তরা পিটিয়ে আহত করেছে। কোন পদক্ষে না নেয়ার অভিযোগ অস্বীকার করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলছে পুলিশ।
এ বিষয়ে উজ্জল শেখ বলেন, রাতের আধারে মিশকাত হোসেন এর কোন ব্যাক্তিগত শত্রুরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমি বা আমার লোকজন এ ঘটনার সাথে জড়িত নই। আমি এর সুষ্ঠ বিচার চাই।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্য শওকত কবির বলেন , পুলিশ কোন পদক্ষেপ নেইনি বিষয়টি সত্য না । এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুতই গ্রেফতার করা হবে।
