হোম অন্যান্যসারাদেশ নড়াইলে আর্ন্তর্জাতিক নারী দিবস পালিত

নড়াইলে আফিস :

‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৮ মার্চ, নড়াইলে আর্ন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবস পালন উপলক্ষে ৮ মার্চ দুপুবে জেলা প্রশাসক ও নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

উক্ত অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান,বিশেষ অথিতি জেলা পরিষদ চেয়ারম্যান এড,সোহরাব হোসেন বিশ্বাস,পুলিশ সুপার প্রবির কুমার রায়,পৌর মেয়র আন্জুমান আরা, জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, ছায়েদুর রহমান,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ,জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা প্রমুখ।

এ সময় সরকারি কর্মকর্তা,বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার পুরুষ ও নারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন,নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন