নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়ায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। এ সময় ৮ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টিঠা গ্রামের মৃত রাজ্জাক শেখের ছেলে কামাল শেখ, একই উপজেলার বাজরা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে মঞ্জুরুল ইসলাম জিসান, মফিজুল হকের ছেলে ইমদাদুল হক মিলন ও লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামের মৃত কবির সরদারের ছেলে ফসিয়ার সরদার।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে লোহাগড়া থানায় এক প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম এই তথ্য জানান।
তিনি আরো জানান, গত সোমবার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে মিঠাপুর লাহুড়িয়া গামী ঝামারঘোপ বাজারস্থ মুরাদের চায়ের দোকানের সামনে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় কামাল শেখ ও মঞ্জুরুল ইসলাম জিসান কে গ্রেপ্তার করে তাদের নিকট থেকে দুটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে।
এসময় আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে লোহাগাড়া উপজেলার আড়পাড়া গ্রামের মৃত কোবির সরদারের ছেলে ফসিয়ার সরদার এর নিকট থেকে একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। ফসিয়ার সরদারের দেয়া তথ্যমতে আরও দুটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয় ফরিদপুর জেলার বাদুরা গ্রামের মফিজুল হক এর ছেলে এর নিকট থেকে একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয় দুটি গ্রেপ্তারকৃত সর্বমোট আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এরা আন্তঃ জেলা মটর সাইকেল চোরের সদস্য। দীর্ঘ দিন ধরে তারা মটর সাইকেল চুরির সাথে জড়িত। তাদের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমরা আরো কয়েকটা মটর সাইকেল উদ্ধার করতে পারবো বলে আশা করছি। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।
