হোম অন্যান্যসারাদেশ নড়াইলর লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় হাত হারালো কিশোরী

 

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় এক কিশোরীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধায় লোহাগড়া উপজেলার পদ্দবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত কিশোরীর নাম রাফিয়া খানম (১৪) সে ওই গ্রামের এনায়েত শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায় ,বুধবার সন্ধ্যায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো রাফিয়া,এসময় ইট বোঝাই ট্রাক (ঢাকা ট ৭৪১) ট্রাকটি তাকে ধাক্কা দেয়ায় শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রের্ফাড করেন। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় বিচ্ছিন্ন হওয়া হাত টি উদ্ধার করে।

পরে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) গোরাচাঁদ ট্রাকে থাকা দুইজন কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ট্রাকের চালক ঘটনার সাথে সাথে পালিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকে থাকা দুইজন কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন