হোম অন্যান্যসারাদেশ নড়াইল সদর হাসপাতালে অনিয়মের অভিযোগে ১১জনকে শোকজ করা হয়েছে

 

নড়াইল অফিস :

সংসদ সদস্য মাশরাফির বিন মর্তুজার নির্দেশে নড়াইল সদর হাসপাতালের ৮জন চিকিৎসক ২ জন মেডিক্যাল প্যাথলজিষ্ট এবং খাবার প্রদানের দায়িত্বে থাকা ১জন কর্মচারিকে শোকজ এবং রোগিদের খাবার কম দেওয়ায় আউটসোর্সিং এর ১কর্মচারিকে অব্যাহতি দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

মাশরাফির সহকারি মোঃ সানি জানান, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা হাসপাতালে সফরে এসে রোগীদের খাদ্যে অনিয়ম, রোগীদের ঔষুধ না দেওয়া, চিকিৎসক,কর্মকর্তা,কর্মচারিদের সময়মত হাজির না হওয়া। চিকিৎসক,কর্মচারিদের ছুটি না নিয়ে অফিসে না আসাসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। হাসপাতালের সংশ্লিষ্টদের না দেখে রোগীদের ওয়ার্ডে যান এসময় রোগীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। চিকিৎসকরা ঠিকমত রোগীদের দেখেন না।

মাশরাফি বিন মর্তুজা বলেন, হাসপাতালে বিভিন্নস্থান থেকে গরীব মানুষ আসে দুর-দুরান্ত থেকে। তাদের খাবার দেওয়া হয়না-অফিস করেন না ঠিক মত চিকিৎসকরা। রোগীদের খাবার-ঐষুধ পায়না এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আসাদ-উজ-জামান মুন্সী বিকেলে বলেন, শনিবার সকাল ৯টার পরে আসায় ৮জন চিকিৎসক ও ২জন মেডিক্যাল প্যাথলজিষ্টকে শোকজন করা হয়েছে।

এছাড়া শিশু ওয়ার্ডে গত শুক্রবার রাতে ১৭জনের জায়গায় ৩জনকে খাবার দেওয়ায় ডায়েডের দায়িত্বে থাকা ১জন কর্মচারিকে শোকজ করা হয়েছে ।এর সাথে জড়িত অভিযোগে আউটসোর্সিং-এর ১কর্মচারিকে অব্যাহতি দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন