নড়াইল অফিস :
নড়াইলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিটের তহবিল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন শনিবার সকাল ১১ টায় রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিট কার্যালয়ে রেড ক্রিসেন্ট নড়াইল শাখার আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রেমানন্দ মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক সংসদ সদস্য মাশরাফির পিতা গোলাম মোর্ত্তুজা স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তাৎক্ষণিক উপস্থিত অতিথি ও কর্মকর্তাদের মাধ্যমে কুফনের মাধ্যমে ৬০ হাজার টাকার তহবিল সংগ্রহ হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী লিটনের সভাপতিত্বে সাবেক জেলা পরিষদ সদস্য রওশন আরা লিলি, পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, ইউনিটের কর্মকর্তা, সদস্যগণসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
