হোম অন্যান্যসারাদেশ নড়াইল জেলা পরিষদ নির্বাচনে দুজন সদস্যের প্রার্থীতা প্রত্যাহার

নড়াইল অফিস :

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে দুইজন সাধারণ সদস্য প্রার্থীতা প্রত্যাহার করেছেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ১নং ওয়ার্ডের (কালিয়া) সাধারণ সদস্য প্রার্থী রায়হান ফারুকি ও মাসুদরানা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিমউদ্দিন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ১৪ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭ জন মনোনয়ন পত্র জমা দেন। পরে যাচাই-বাছাইয়ে ২নং ওয়ার্ডের (নড়াইল সদর) সাধারণ সদস্য প্রার্থী সৈয়দ আবিদুল ইসলাম ও বরকত হোসেনের প্রার্থীতা বাতিল করা হয়। তাদের মধ্যে আপিল করে প্রার্থীতা ফিরে পান বরকত হোসেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১নং ওয়ার্ডের দুই সাধারণ সদস্য প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে।

এদিকে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহারের নানান গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে তিন জনই লড়ছেন। তাদের মধ্যে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,সতন্ত্র লড়ছেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু ও সুলতান মাহমুদ।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ অক্টোবর ইভিএমের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন