হোম আন্তর্জাতিক নেতানিয়াহুর কার্যালয়ের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নেতানিয়াহুর কার্যালয়ের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বিস্ফোরণের স্থানটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের কাছাকাছি বলে দাবি ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির।

মঙ্গলবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এই বৃহৎ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে পশ্চিম তীরসহ একাধিক অঞ্চলের আকাশে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখা গেছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশেষ করে আল-কুদস এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে ওঠে। কিছু সূত্রের দাবি, সতর্কতামূলক সাইরেন বাজার আগেই বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দেয়।

এদিকে ইসরায়েলি কিছু গণমাধ্যম জানিয়েছে, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে মাত্র একটি প্রতিহত করা সম্ভব হয়েছে। তাদের দাবি, বাকি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন