ঝিনাইদহ অফিস :
চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার সকালে কালীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে দলটির উপজেলা ও পৌর শাখা। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, পৌর বিএনপি সভাপতি আতিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, দেশের দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যর্থতা উল্লেখ করে সরকারকে পদত্যাগ করার দাবী জানান।
