হোম বিনোদন নিউ ইয়র্ক শ্রমিকের কাজ করছেন জায়েদ খান?

নিউ ইয়র্ক শ্রমিকের কাজ করছেন জায়েদ খান?

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ

বিনোদন ডেস্ক:
অনেকদিন ধরেই দেশে নেই চিত্রনায়ক জায়েদ খান। নিউ ইয়র্কে নানা কাজেই নাকি ব্যস্ত রয়েছেন। জানা গিয়েছিল, সেখানে তিনি একটি শো উপস্থাপনা করছেন। এছাড়াও তিনি নাকি ঠিকানা নিউজের বিনোদন প্রধান। আসলেই কি তাই?

সম্প্রতি জায়েদ খানের কিছু ছবি প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি নিউ ইয়র্কে শ্রমিক হিসেবে কাজ করছেন।

ছবিতে দেখা যায় অন্যান্য শ্রমিকদের সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতা কাজ করছেন। নিউ ইয়র্কের কুইন্স এলাকার রাস্তায় দেখা গেছে এই চিত্র। জায়েদ খান যুক্তরাষ্ট্রে বাধ্য হয়েই থাকছেন। সেই টিকে থাকার অংশ কি এটি? নাকি নাটক সিনেমার কোনো অংশ? এ বিষয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। মেসেজ পাঠালেও দেননি কোনো উত্তর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন