হোম আন্তর্জাতিক ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলব, ডিম না খেতে চাইলে ভালো হয়ে যাও’

‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলব, ডিম না খেতে চাইলে ভালো হয়ে যাও’

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে কড়া মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন। নাসীরুদ্দীন পাটওয়ারীকে সর্তক করে বলেন, ‘ডিম না খেতে চাইলে ভালো হয়ে যাও’।

বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান তার বক্তব্যে অভিযোগ করেন, রাজনৈতিক বক্তব্যে উসকানিমূলক ভাষা ব্যবহার এবং বিভিন্ন জেলায় গিয়ে ‘গরম বক্তব্য’ দেওয়ার কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে। তারা ভাষায়’ ‘জেলায় জেলায় যাবা, গরম গরম বক্তব্য দিবা,গালিগালাজ করবা আর বিএনপির সংক্ষুব্ধ সমর্থকরা চুপচাপ বসে থাকবে?’

তিনি আরও দাবি করেন, বিএনপির নেতাকর্মীরা সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখাবে না, তবে দলের সাধারণ সমর্থক ও ভোটারদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ডিম নিক্ষেপের ঘটনা ঘটতে পারে। তার ভাষায়, ‘বিএনপির কর্মীরা তোমার কিছু করবে না কিন্তু সাধারণ ভোটার যারা বিএনপিকে ভালোবাসে তারা ক্ষুদ্ধ হয়ে তোমাকে ডিম মারতেই থাকবে। ডিম মারা মাত্র শুরু হয়েছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন