হোম ফিচার নামবদলের খবরে ট্রেন্ড করছে শাহরুখ খানের ‘মান্নাত’

বিনোদন ডেস্ক :

খবর সামনে এসেছে নাম পরিবর্তন করা হচ্ছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর। আর সেই খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে ‘মান্নাত’।

ভারতের মুম্বাই ঘুরতে গেলে শাহরুখ খানভক্তরা একবারের জন্য হলেও যে বাড়িটির সামনে গিয়ে ছবি তুলতে ভোলেন না, তা হলো কিং খান শাহরুখ খানের বাসভবন ‘মান্নাত’। শুধু তাই নয়; কিং খানের জন্মদিন থেকে শুরু করে নতুন সিনেমা মুক্তি সবকিছুই উদ্‌যাপন করতে ভক্তরা ভিড় করেন শাহরুখের ‘মান্নাত’-এর গেটের সামনে।

শুধু যে ভক্তরা ভিড় করেন তাই নয়, বাড়ির ভেতরে কেমন তা জানারও যেন আগ্রহের কমতি নেই সবার। তবে এবার শাহরুখের ‘মান্নাত’ নিয়ে নতুন খবর সামনে এসেছে। নাম পরিবর্তন করা হচ্ছে বাড়িটির। শাহরুখ খানের ফ্যানক্লাবের পক্ষ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানেই নেমপ্লেট বদলের ব্যাপারটা সামনে এসেছে।

তবে পরেই ভুল ভাঙে সবার, আসলে নাম পরিবর্তন করা হয়নি, পরিবর্তন করা হয়েছে নেমপ্লেট। আগের চেয়ে আরও আকর্ষণীয় ও স্টাইলিশ লাগছে নতুন নেমপ্লেট। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও পরিবর্তন করা হয়েছিল নেমপ্লেট। এদিকে নেমপ্লেট বদল হওয়ার খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে ‘মান্নাত’।

মান্নাতের বর্তমান বাজারমূল্য ২০০ কোটির বেশি। ‘ইয়েস বস’-এর শুটিং চলাকালীন শাহরুখ প্রথমবার ‘ভিলা ভিয়েনা’র বাংলোটি দেখেন। আর প্রথম দেখাতেই প্রেম। সেদিনই মনে মনে ঠিক করে ফেলেন, একদিন বাংলোটি তিনি নিজের জন্য কিনবেন। সে সময় ওই বাংলোর মালিক ছিলেন একজন গুজরাটি। নাম ছিল নারিমান দুবাস। বাংলোটি কেনার পরের চার বছর সম্ভবত আইনি জটিলতার কারণে নাম পাল্টাতে পারেননি শাহরুখ। শেষপর্যন্ত ২০০৫ সালে পাকাপাকিভাবে ‘ভিলা ভিয়েনা’র নাম বদলে হয় ‘মান্নাত’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত পোস্ট

মতামত দিন