হোম জাতীয় নাটোরে আনসার আল ইসলামের ২ সদস্য কারাগারে

জাতীয় ডেস্ক :

নাটোর থেকে আটক আনসার আল ইসলামের দুই সদস্যকে জামিন দিয়েছেন আদালত। তবে অপর দুই সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহারের আদালত এ রায় দেন।

জামিনে মুক্ত হয়েছেন নুরুল ইসলাম ও আনিছ উল্লাহ। কারাগারে পাঠানো হয় আবু সায়েম ও কেফায়েত উল্লাহকে।

জানা যায়, কড়া পুলিশ প্রহরায় আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানালে শুনানি শেষে নুরুল ইসলাম ও আনিছ উল্লাহর জামিন মঞ্জুর করে বাকি দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এসময় আগামী ২২ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে আসামিদের হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান নাটোর কোর্ট পুলিশ পরিদর্শক নাজমুল হক।

আনসার আল ইসলামের চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার এ চার সদস্যকে ২০২০ সালের ২৩ মার্চ নাটোর সদর উপজেলার রামেশ্বরপুর এলাকার একটি বাসা থেকে আটক করে র‌্যাব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন