ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান কাজী আবুল কাশেমের সহধর্মীনি ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মো. মহসিনের মাতা ফাতেমা বেগম (৭৮) শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে নিজ বাস ভবন নলধা গ্রামে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্বামী, ৪পুত্র ও ৫কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন জুম্মাবাদ নলধা ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্যাদী সম্পন্ন হয়েছে। মরহুমের জানাযা অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে মৃতের পরিবার জানায়।
