কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় তেল নয়, গ্যাস নয়, যুদ্ধ হবে পানি নিয়ে স্লোগানকে সামনে রেখে ইউএসএআইডি খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রম নবযাত্রা প্রকল্প বাংলাদেশের সহযোগিতায় এবং উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কালিগঞ্জ উপজেলার আয়োজনে উপজেলা পর্যায়ে ওয়াশ কার্যক্রম পর্যালোচনা ও শিখন বিষয়ক ষষ্ঠাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিনিট এ নবযাত্রা প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পর্যায়ে উক্ত বিষয়ে কার্যক্রম পর্যালোচনা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলার ফিল্ড অফিসার আশিক বিল্লাহ সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণ মশালের সম্পাদক অধ্যক্ষ আশিক ইলাহী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী জাফর উল্লাহ ইব্রাহিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কালিগঞ্জ অফিসের সৈয়দ নুরুল আলম সিদ্দিকী, মোরশেদুল আলম, উৎপল মন্ডল, কাকলি সুলতানা, রোমানা হক, অমিত হালদার প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সিভিএ লিডার, ইউনিয়ন চেয়ারম্যান, পানি ব্যবস্থাপনা কমিটি, ইয়ুথ ক্লাব সদস্য সহ কমিটির ৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে কার্যক্রম পর্যালোচনা ও শিখন বিষয়ক আলোচনা সভায় অংশগ্রহণকারীদের প্রত্যাশা, পানি সংকট নিরসনে, করণীয়, সমাধান, সম্ভাবনার উপায়, প্রকৃত পরিস্থিতি, সংকট, সমাধানে করণীয়, পানি পরীক্ষা, প্রয়োজনীয় যান্ত্রিক প্রাপ্যতা সমূহ চিহ্নিতকরণ ও করণীয় বিষয়ে আলোচনা ও করণীয় বিষয়ে সার্বিক চিত্র ও মতামত গ্রহণের মাধ্যমে সার্বিক বিষয় তুলে ধরা হয়।
