ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইসতেহার অনুয়ায়ী দেশব্যাপী নদী-নালা খাল, জলাধার খনন ও পুনখনন কর্মসূচির অংশ হিসেবে খান খনন কার্যক্রম শুরু করা হয়েছে।শুভ উদ্বোধন করা হয়েছে। খান খননের মাধ্যমে এলাকার মৎস্য ও কৃষিসহ এলাকায় উন্নয়ন ঘটবে।
তিনি সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
তিনি বলেন, অবৈধ্যভাবে খাল ও নদী দখলদারদের উচ্ছেদ করা হবে। খাল খননের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা হবে। তিনি সকলের সহযোগিতার আহবান জানান।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাত), বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম, যশোর বিএডিসি তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মোতাহার হোসেন প্রমূখ।
এসময় উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
