হোম খুলনানড়াইল নড়াইলে সড়কে ঝরল সাবেক বিজিবি সদস্যের প্রাণ

নড়াইলে সড়কে ঝরল সাবেক বিজিবি সদস্যের প্রাণ

কর্তৃক Editor
০ মন্তব্য 71 ভিউজ

নড়াইল প্রতিনিধি 

নড়াইলে যাত্রীবাহী বাসের চাপায় মো. বুলবুল আক্তার (৬৪) নামে এক সাবেক বিজিবি সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ( মার্চ) সন্ধায় নড়াইলযশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল আক্তার নড়াইল পৌর এলাকার কুড়িগ্রাম গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে নিজের মোটরসাইকেল নিয়ে কুড়িগ্রামের বাসা থেকে বের হয়েছিলেন বুলবুল আক্তার। তিনি নড়াইলযশোর মহাসড়কে ওঠার সময় যশোর থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন