হোম খুলনানড়াইল নড়াইলে নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন

নড়াইলে নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট২০২৬ অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নড়াইলে নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন করেছে র‌্যাব ৬। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ প্রাঙ্গণে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব এর যশোর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক আসন্ন নির্বাচন গণভোটকে কেন্দ্র করে বাহিনীর নেওয়া ব্যাপক প্রস্তুতি তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে র‌্যাব কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করা। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উস্কানি ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি রাখা। সাধারণ মানুষের মাঝে আস্থা ফেরাতে নিয়মিত টহল জননিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে র‌্যাবএর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জননিরাপত্তা রক্ষায় র‌্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন