হোম খুলনানড়াইল নড়াইলে খুনের ঘটনায় আটক ৬, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে,  অতিরিক্ত পুলিশমোতায়েন

নড়াইলে খুনের ঘটনায় আটক ৬, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে,  অতিরিক্ত পুলিশমোতায়েন

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবাছেলেসহ ৪ জন নিহতের ঘটনায় জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে ঘটনায় এখনো কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি।

পুলিশের দেওয়া তথ্যমতে, আটককৃতরা হলেন মো. তুফান মোল্যা (৩০), লাজুক ওরফে সূর্য সিকদার (৩২), সবুর মোল্যা (৩৬), জসিম মোল্যা (৩০), হালিম ফকির (৬০) এবং রনি সিকদার (৩৩) বর্তমানে তাদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ভোররাতে সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন খলিল গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং একই গ্রুপের ফেরদৌস শেখ। অন্যদিকে, সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসমান শেখের ছেলে ওসিকুর মিয়া গুরুতর আহত হলে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত থেকে জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, “হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আমরা জনকে আটক করা হযেছে। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি, তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন