হোম খুলনানড়াইল নড়াইলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা

নড়াইলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা

কর্তৃক Editor
০ মন্তব্য 83 ভিউজ

মোস্তফা কামাল:

নড়াইলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠনঊষার আলো সূর্য সংঘ’-এর উদ্যোগে এবং নড়াইল সদর উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি, তরুণ কবি কলামিস্ট মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসুসাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আম্মার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়ে যায়। মেধা ইচ্ছাশক্তি থাকলে যেকোনো বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়া সম্ভব।তিনি সমাজের বিত্তবান সামাজিক সংগঠনগুলোকে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন . আকবর মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক . মো. ছায়েম আলী খান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আলমগীর হুসাইন, প্রকৌশলী গোলাম রাব্বি, শিক্ষাবিদ সমাজসেবক মো. আবু মুসা এবং বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল আজম।

বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীদের এই মেধার স্বীকৃতি আগামী দিনে তাদের আরও দেশপ্রেমিক যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে। শিক্ষা সমাজসেবার এই ধারাকে অব্যাহত রাখতে তারা সংগঠনের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেনযুগ্ম সাধারণ সম্পাদক খান মাসুম বিল্লাহ, আমিরুল ইসলাম রানা, আল আমিন মণ্ডল, এস এম তন্ময় রেজা, আবির, তাফহিম, মুজাহিদ, বায়েজিদ খন্দকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট উপহার সামগ্রী তুলে দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন