হোম খুলনানড়াইল নড়াইলে ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

নড়াইলে ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নড়াইল সদর উপজেলায় গরীব, অসহায়, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাইজপাড়া কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমীর আতাউর রহমান বাচ্চু।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবিরের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে মাউজপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সবুরা খাতুন বেলি, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড.খান আব্দুস সোবহান, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমীনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ” পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের গরীব-দু:খী তথা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিরলসভাব কাজ করে যাচ্ছি।”
নড়াইল-২ সংসদীয় আসনের ১৯৮টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০লক্ষ সমভাবে বন্টন করা হবে।এছাড়া ৭শ শাড়ী অসহায়, দুস্থ নারীর মধ্যে বিতরণ করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন