নড়াইল প্রতিনিধি:
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হযরত আয়াতুল্লাহ আলী খামেনেয়ী (রহ.)-এর শাহাদাত বরণে নড়াইলে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনে জেলার উজিরপুরস্থ মসজিদ আল আবু তালিব (আ.)-এর পক্ষ থেকে এই মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এই উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ধর্মপ্রাণ শতশত নারী–পুরুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন মাওলানা মোঃ ইয়ানুর হুসায়েন ,মাওলানা মোঃ ওহিদুল ইসলাম, ইমাম মাওলানা ইব্রাহিম খলিল ও মোঃ আসগার আলী,রেশমা খাতুন,পারভীন সুলতানা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইমাম খামেনেয়ীর মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বলিষ্ঠ অভিভাবক ও আধ্যাত্মিক নেতাকে হারালো। তার এই শাহাদাত বরণের খবরে স্থানীয় মুসলিমদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তাঁর হত্যাকারীদের শাস্তির দাবি জানান।
