হোম খুলনানড়াইল নড়াইলে ইয়াবাসহ সাবেক ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই গ্রেফতার

নড়াইলে ইয়াবাসহ সাবেক ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই গ্রেফতার

কর্তৃক Editor
০ মন্তব্য 109 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ রিকু মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রিকু উপজেলার মহিষখোলা গ্রামের বাসিন্দা এবং পাঁচগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জহুর মোল্লার চাচাতো ভাই ।

​সোমবার (৯ মার্চ) দুপুরে কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার (১০ মার্চ) সকালে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবরের সত্যতা নিশ্চিত করেন।

​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি চৌকস দল মহিষখোলা গ্রামে বিশেষ অভিযান চালায়। অভিযানে রিকু মোল্লাকে আটকের পর তল্লাশি করে প্রথমে তার পকেট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২ হাজার ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মান্নান বাদী হয়ে কালিয়া থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।

​কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, “আটককৃত আসামিকে জব্দকৃত আলামতসহ থানায় সোপর্দ করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

সম্পর্কিত পোস্ট

মতামত দিন