হোম আন্তর্জাতিক নজিরবিহীন বন্যায় বিপর্যস্ত পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :

নজিরবিহীন বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ায় নতুন করে ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

এরমধ্যেই, বন্যায় সিন্ধু প্রদেশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর ডনের।

ভয়াবহ বন্যায় তীব্র পানির স্রোতে শুক্রবার এভাবেই ধসে পড়ে পাকিস্তানের খাইবার পাকতুনখোয়ার সোয়াতের একটি আবাসিক হোটেল।

গেল কয়েকদিনের নজিরবিহীন মৌসুমী বৃষ্টিপাতে প্লাবিত গোটা পাকিস্তান। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিন্ধু, খাইবার পাকতুনখোয়া, বেলুচিস্তানসহ আরও বেশ কয়েকটি প্রদেশ। এতে, প্রতিদিনই নিখোঁজ হচ্ছেন মানুষ, বাড়ছে হতাহতের সংখ্যা।

গেল দুইদিনে পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে হয়েছে খাইবার পাকতুনখোয়া প্রদেশে। অব্যাহত প্রবল বর্ষণে সেখানকার কাবুল ও সোয়াত নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে প্রদেশটির একাধিক জেলা। এতে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। প্রাণ হারিয়েছেন অন্তত অর্ধশত। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারির পাশাপাশি সেনা মোতায়েনের দাবি জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এরমধ্যেই শুক্রবার, সিন্ধু প্রদেশের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এসময়, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। একইসঙ্গে, পরিস্থিতি মোকাবিলায় সিন্ধু প্রদেশের জন্য ১৫শ কোটি রুপি অর্থ সহায়তা ঘোষণাও করেন শাহবাজ।

অন্যদিকে, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আরেক প্রদেশ বেলুচিস্তানেও। গেল দুই দিনে প্রদেশটিতে একটানা ৩৬ ঘণ্টা বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন