সংকল্প ডেস্ক :
গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের পোড়ারবাজারে সাংবাদিক শাহিনের উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে ফোলা ও রক্তাক্ত জখম করেছে নব-নির্বাচিত মহিলা মেম্বার মর্জিনা বেগমের ছেলে ইকবাল ড্রাইভার।
আহত শাহিন জানায়, চায়ের দোকানে টেলিভিশন চালানো নিয়ে ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপুর কাছে মৌখিকভাবে অভিযোগ করায় তার কাছে জানতে চাওয়ার এক পর্যায়ে আমার উপর চড়াও হলে তার মেজো ভাই একরামুল আমাকে পিছন থেকে ধরে রাখে এবং ইকবাল আমাকে মেরে রক্তাক্ত জখম করে। আমাকে মেরে জখম করে চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিতে থাকে।
তবে এ ঘটনায় শুক্রবার (১৭ ডিসেম্বর) নগরঘাটা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপুর কাছে দুইপক্ষ সালিশে বসলে ইকবালের অসৌজন্যমূলক কথা এবং বেয়াদোপীর কারনে সকলেই অসন্তুষ্ট প্রকাশ করে ইকবালকে বের করে দেয়। একইসাথে সে বর্তমানে এলাকাছাড়া রয়েছে বলে আহত শাহিন জানিয়েছেন।
