যশোর অফিস :
করেনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার স্থগিত হওয়া যশোরের নওয়াপাড়া পৌরসভার নির্বাচন আগামীকাল। নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। আর সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।
এছাড়া আইন-শৃংঙ্খলা রক্ষায় এরই মধ্যে সেখানে পুলিশ, আনসার সদস্যরা পৌঁছে গেছে। নির্বাচন পরিচালনার জন্যও সব ধরণের প্রস্তুতি নেয়ার কথা বলেছেন রিটানিং কর্মকর্তা। সবকিছু মিলিয়ে গোটা পৌরসভা এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজ।
নির্বাচনে ৩ মেয়রপ্রার্থীসহ কাউন্সিলর ও মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী রয়েছে ৬৬ জন। ৬৩ হাজার ১শ ৮৬ জন ভোটার ৩০ টি কেন্দ্রে ১৮৪ বুধে প্রথমবারের মত ইভিএমএ ভোট প্রদান করবেন।
