কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছিতে নামাচার্য শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমে ৫ম দোলযাত্রায় ৪ দিনব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৪ মার্চ) দুপুরে আশ্রম আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। বিশ্ব শান্তি ও মানব কল্যাণে ব্রহ্ম হরিদাস ঠাকুরের চিন্তা-চেতনাকে সম্মান জানিয়ে সকলকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
ধর্মীয় উৎসবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর স্ত্রী বিশিষ্ট নারী সংগঠক তন্দ্রা ভট্টাচার্য, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আল আমীন হোসেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সহ সভাপতি শেখ আমজাদ হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, স্থানীয় কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক চেয়ারম্যান ভূট্টোলাল গাইন সহ সূধি ও অসংখ্য ভক্তবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কেঁড়াগাছিতে নামাচার্য শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়। ধর্মীয় উৎসবে ৪দিনব্যাপী ভগবত আলোচনা, পদাবলী কীর্তন, ভজন কীর্তন, বাউল সঙ্গীত ও লোক সঙ্গীত পরিবেশন করা হয়েছে বলে জানা যায়।
