হোম ফিচার ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে কার, কেন নিষেধাজ্ঞা?

বিনোদন ডেস্ক :

গত ১১ মার্চ ভারতের ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা। মুক্তির পর বিতর্কে জড়ালেও দর্শকের কাছ থেকে ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সিনেমাটির প্রশংসা করেছেন। এ ছাড়া আসামের মুখ্যমন্ত্রী সিনেমাটি দেখার জন্য অর্ধদিবস সরকারি ছুটিও ঘোষণা করেন। কিছু জায়গায় সিনেমাটি করমুক্ত করা হয়েছে। তবে অন্য সুরে গান গেয়েছেন মমতা। ভুলেও সিনেমাটি না দেখার আহ্বান জানিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমস থেকে এ খবর জানা গেছে।

বুধবার (১৬ মার্চ) ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার কথা বলে-কয়েই কটাক্ষ করেন মমতা। বিধানসভায় বাজেট বক্তৃতায় মমতা বলেন, ‘কেউ সিনেমাটি দেখতে যাবেন না। ভাইরাল ভিডিও দেখবেন না। সিনেমায় যা দেখায়, তা কখনোই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনো দিন সত্যি হবে না। ১৯৯০ সালে জম্মু-কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে এ সিনেমা নির্মাণ করেছেন বিবেক অগ্নিহোত্রী। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশি সহ অনেকেই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন