হোম অর্থ ও বাণিজ্য দেশের একমাত্র পাথর খনির উৎপাদন বন্ধ

বাণিজ্য ডেস্ক :

বিস্ফোরক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র মধ্যপাড়া পাথর খনির উৎপাদন।

চতুর্থবারের মতো দিনাজপুরের মধ্যপাড়া পাথর উৎপাদন ও উন্নয়ন কাজে ব্যবহৃত বিস্ফোরক (অ্যামোনিয়াম নাইট্রেট) সংকটে কঠিন শিলা খনি থেকে পাথর উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শনিবার (১২ মার্চ) সকাল থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পাথর উত্তোলন বন্ধ রেখেছে। দেশের একমাত্র এ কঠিন শিলা খনি থেকে প্রতিদিন গড়ে সাড়ে ৫ হাজার টন পাথর উত্তোলন করা হয়। তাই পাথর উত্তোলন বন্ধ রাখায় সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি জানায়, চুক্তি অনুযায়ী, বিস্ফোরক দ্রব্য খনি কর্তৃপক্ষের সরবরাহ করার কথা থাকলেও তারা তা সময়মতো সরবরাহ করেনি। এতে বাধ্য হয়ে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানটি উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করলেও বিস্ফোরক সংকটের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে মধ্যপাড়া মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিস্ফোরক দ্রব্য সময়মতো আমদানি হয়নি। এতে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন