হোম ফিচার দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৩৯

স্বাস্থ্য ডেস্ক :

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১১২ জনে।

সোমবার (১৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ২৩৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬২ হাজার ৮০৮ জন।

এর আগে রোববার (১৩ মার্চ) করোনায় মারা যান ৩ জন। এ ছাড়া করোনা শনাক্ত হয় আরও ২৩৩ জনের দেহে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৮১ লাখ ৫২ হাজার ৩৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ১০৮ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৬৫ হাজার ৭২৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৭ লাখ ৪ হাজার ৬৭৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ৮১১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ২১৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৯০৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার ৭৭৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৫ হাজার ১৩৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ১৪৪ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ১০৯ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৪৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৭৩৮ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন