হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় মোবাইল কোর্টে ৬ ব্যক্তিকে জরিমানা

দেবহাটায় মোবাইল কোর্টে ৬ ব্যক্তিকে জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 137 ভিউজ

দেবহাটা প্রতিনিধি:

‘আমার মাস্ক, আমার সুরক্ষা’- উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতে ৫ জনকে এবং ভোক্তা অধিকার আইনে এক হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছলিমা আক্তার। একই সাথে মানুষকে মাস্ক পরিয়েও সচেতন করেন তিনি।

বুধবার উপজেলার গাজীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ জনকে মাস্ক না পরায় ১৪ শত টাকা জরিমানা এবং ভোক্তা অধিকার আইনে বর্ষা মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করেন ইউএনও তাছলিমা আক্তার। অভিযান পরিচালনাকালে দেবহাটা থানার এএসআই মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পেশকার আত্তাব উদ্দীন, অফিস সহকারী আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন